নিশ্চুপ অন্ধকারে
- সুদীপ তন্তুবায় নীল
উড়ে গেল এক ঝাঁক সাদা বক
নিশ্চুপ অন্ধকারে,
হয়তো হারিয়েছিল পথ
বিভ্রান্ত পথিকের মতো !
আকাশের পারে হেঁটে যায় কত তারা
আলোর নুপূর পায়ে,
হেঁটে যায় চাঁদ
জোছনার আঁচলে ঢেকে রাখে
ছোট ছোট ঘাসফুল, ধূলিপথ
মাঠ-ঘাট, গরিব দুখীনির খড়ের চাল ।
আমি এক নীরব দর্শক
অবিচ্ছিন্ন অদৃশ্য এক উত্তেজনায়
আমি হেঁটে গেছি সবার অগোচরে
ক্ষেত মাঠ তালবন ছাড়ি
এই নিশ্চুপ অন্ধকারে !
রচনা : ২৮/১২/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।