স্বপ্ন-বাস্তব
- সুদীপ তন্তুবায় নীল

স্বপ্ন যদি পুষে রাখ মনের খেলাঘরে
ইচ্ছায় সুখ আনতে পার অতৃপ্ত অন্তরে ।
স্বপ্ন যখন ভেঙে যাবে বাস্তবের আঘাতে
অনীহাতেও হাতটি তুমি রাখবে যে তার হাতে ।
বুঝবে সেদিন স্বপ্ন হাঁটে বাস্তবেরই বুকে,
বাস্তব তো যায় না হেঁটে স্বপ্ন পথের বাঁকে ।

রচনা : ০৮/০২/২০০৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।