সুখের ছায়াটি যেন
- সুদীপ তন্তুবায় নীল

সুখের ছায়াটি যেন দুরাকাশে শশী
তারে ছাড়া বাজে না যে জোছনার বাঁশী ।
কালো মেঘ এসে ঢাকে তার রুপো মুখ,
বয় যে অন্ধকার মুছে সব সুখ ।
কালো মেঘ সরে গেলে রুপো চাঁদ হাসে,
জোছনা ছড়িয়ে দেয়, সুখরাজি ভাসে ।

রচনা : ২৩/০৮/২০০৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।