চাঁদের আলো মূর্ছা গেলো
- সুদীপ তন্তুবায় নীল
চাঁদের আলো মূর্ছা গেলো কালো মেঘের পরে,
আঁধার এলো নেমে আমার আমার ছোট্ট কুড়েঘরে ।
কেঁদে বেড়াই ছোট্ট ঘরে ব্যর্থ আশা নিয়ে,
আঁধার বুকে সুখ যে আঁকি রঙীন স্বপন দিয়ে ।
স্বপ্নগুলো যায় যে মরে হৃদের কারাগারে,
ঢেউ জলেতে আসে ভেসে চক্ষু নদীর পারে ।
চাঁদের আশায় চেয়ে থাকি চাঁদের নেই কো দেখা,
আনতাম তারে পেতাম যদি রঙীন দুটি পাখা ।
চোখের জলে সময় যে যায় কষ্টগুলো বাড়ে,
আঁধার এখন জেগে আমার ছোট্ট কুড়েঘরে ।
একলা আমি কষ্ট নিয়ে কেমন করে থাকি
ইচ্ছে করে হব আমি দুর আকাশের পাখি ।
কাটবে আঁধার উঠবে জোছন নিয়ে রুপোর আলো
ছোট্ট কুড়েঘরে এসে বাসবে আমায় ভালো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।