তারা ভরা রাতে নুপূর বাজিয়ে
- সুদীপ তন্তুবায় নীল
তারা ভরা রাতে নুপূর বাজিয়ে কেউ যেন কেঁদে যায়,
হৃদয়টা কাঁপে নিরবে গোপনে তার মৃদু কান্নায় ।
খুঁজে দেখি তারে কেউ কোথা নেই কোথায় গেল সে মেয়ে ?
অবশেষে দেখি আমার হৃদয়ে বেদনার জাল বেয়ে !
একটা কবিতা লেখা হল শেষ কান্নার জল নিয়ে,
নুপূরের সুর বেঁধে গো দিলাম লেখনীর টান দিয়ে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।