পাপে মাখা জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট
প্রতিটা মানুষ সাধ্যমতো এগিয়ে চলেছে এক ধাপ ,
সাধ্যাধিক আশা করা হবে তা যে মহাপাপ ।
আমি চাই সুখ , সুখ না থাকলে মনে ,
আশা করা হবে কি পাপ ? বলি জনে জনে ।।
সাধ্য না থাকলেও মানুষ চায় সে কিছুটা সুখ ,
কেউ কেউ পেলেও যে অনেকই দেখেনা তার মুখ ।
তবু মানুষের প্রচেষ্টা সাধ্যের উপর থাকে ,
চোখের জলে ভাসলেও সে সুখটাকেই মুখ্যে রাখে ।
কষ্ট পাওয়া পাপ নয় , দুঃখ পেলেও তাহাই ,
তবু মানুষ কষ্ট পেলে সেই পাপকেই ভাবায় ।
কষ্টের সাগর পাড়ি দিতে যখনই দুমড়ে পড়ে ,
তখনই যেন স্নায়ুতে স্নায়ুতে সেই টনক'টাই নড়ে ।
অশ্রুতে সে ভেসে ভেসে কপালকেই দোষে ,
রোনাজারি আর বেদনারোল নিষ্পেষিত রোষে ।
তবু বাঁচে বাঁচার তরে ... মরণকে রাখে পশ্চাৎ ,
যদিও জীবনের সাথে সুখের চলে অহরহ সংঘাত ।
সুখ পেয়ে গেলে জীবন দুঃখ কি আর রাখে মনে ?
অধিক সুখে থেকেও মানুষ পাপটাকেই বেশী চিনে ।
এই জীবনটা এমনই হায় ! শুধুই অসুরে টানে ,
সুখ কিম্বা দুখে থাকলে পাপটাকেই টেনে আনে ।
আসল কথা দুনিয়াতে সহজ নয় পুণ্য অর্জন করা
পুণ্য অর্জন করতে গেলেই শয়তানের ফাঁদে ধরা ।
ইচ্ছে মতো চলতে শেখায় শয়তান আযাজিল ,
ক্রমান্বয়ে দ্বীনকে সে করে দেয় বাতিল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।