খুব ভাল থেকো
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি বলিনা আমাকে ভালবাসতেই হবে ,
আমি বলি না আমাকে তোমার গ্রহণ করতেই হবে ,
আমি বলিনা আমার দায়িত্ব নিতে হবে ,
আমি বলিনা আমার জন্য নিত্য রান্না করতে হবে ,
আমি বলিনা আমার কাপড় কাচতে হবে ,
আমি বলিনা আমার নখ কেটে দিতে হবে ,
আমি বলিনা সব সময় আমার কথা ভাবতে হবে ,
সব সময় আমাকে নিয়েই থাকতে হবে ।
আমি আমার যাবতীয় সব কিছু নিজেই পারি ,
রান্না করা , কাপড় কাচা , বাসন মাজা ... সব ।

শুধু একটা কষ্ট আমাকে বারবার আঘাত করে ,
তোমাকে এতো ভালোবেসে কেন এই আঁখি ঝরে ?
জানো কি ?
জানি জানবে না , জানার কথাও না ... ,
আমি কেমন আছি , কোথায় আছি , কিভাবে আছি ?
সে খবর তোমাকে নিতে বলিনা ...
শুধু একবার আমার মুখের সামনে এসে আবেগি কণ্ঠে
আমাকে বলো ... ওগো তুমি কি ভাল আছো ?
আমার দুঃখটা পদতলে দলিয়ে
সব কষ্ট , বিরহ , ব্যাথা , জ্বালা , যন্ত্রণা ভুলে
বলবো আমি ভাল আছি , খুব ভাল আছি ।
তুমি ভাল থেকো , খুব ভাল থেকো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026