খুব ভাল আছি
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি কেমন আছি জানবে কি সবাই ?
আমি খুব ভাল আছি এই শীতে বাঁশের মাচায় ।
শীত ছুঁয়ে যায় আমার অস্থি ভেদ করে অন্তর ,
একটু গরমের আশায় হাহাকার করে বুক উদর ।
ভেসে যায় নয়ন , মরণের সাথে পাঞ্জা লড়ছি ,
তবু বলছি আমি খুব ভাল আছি ।

দেশবাসী আমি কেমন আছি জানতে কি চাও ?
আমার নিবাস চন্ডিপুর চর একবার দেখে যাও ।
পশ্চিম পাড়ার কবরস্থান ঘেঁষা কইয়ার কুরীপাড়ে ,
এখানে ঈশান পশ্চিমা দখিণা পূবা বায়ু ঝাপটা মারে ।
শীতে থরথরে কাঁপে বুক , মানুষ বলে নাচছি ,
হে দেশবাসী আমি খুব ভাল আছি ।

আমার জুটছে না আহার , নিদ্রা...অচিনপুরে ,
প্রহর কাটে আমার উপবাস ভোগান্তির সুরে ।
বিষণ্ণতার কালো ছায়া আমার গোটা হৃদয় জুড়ে ,
অপারগতার নীল নকশা'টা বেদনায় যায় যে পুড়ে ।
তবু কি জানতে চাও আমি কেমন আছি ?
বলছি শোন ... আমি খুব ভাল আছি ।

হে বিশ্ববাসী তোমরা কেমন আছো ?
তোমরা হয়তো কম্বলের নীচে ভালোই আছো ?
দেখে যাও দুখিনী বিনা গরম বস্ত্রে সুখেই আছে ,
যেখানে শিয়ালেরা খেলা করে কবরের কাছে ।
আমি শিয়ালের সাথে কবর খুড়ে আমোদেই আছি
আমি ভাল আছি , খুব ভাল আছি ।

কি হবে জানায়ে জর্জরিত আছি কষ্ট দুঃখ ব্যাথা ,
এখানে কেউ শোনে না কারো কষ্টের কথা ।
দুঃখের কথা সবাই মুচকি হেসে দেয় যে উড়ে ,
এখানে জন্মের পর রক্তের বাঁধন এমনিতেই যায় ছিঁড়ে ।
তায় কি লাভ বলে বলে যে ... বেদনায় আছি ,
আমি ভালই আছি ... খুব ভাল আছি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026