তোমরা কেমন আছো জানতে ইচ্ছে করে
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমি মরি জ্বালাময়ে ... নির্যাতন আর নিষ্পেষণে ,
তোমরা কি সুখে আছো বঙ্গবাসী ? বলি জনে জনে ।।
আমি স্নান সারি নিত্যদিন নয়নের লোনা জল দিয়ে ,
বেঁচে আছি ধুঁকে ধুঁকে তোমরা আছো কত সুখ নিয়ে ?
যে আদর দিয়ে আমি গড়ালাম সন্তান তিলে তিলে ,
ঘর থেকে বাহির হলেই মেরেছে তাকে ঘুষি কিলে ।
সে সন্তান আমার আর আসেনি ফিরে কোলে বুকে ,
হে বঙ্গবাসী বেঁচে আছি ধুঁকে ধুঁকে তোমরা কি আছো সুখে ?
না খেয়ে অনাটনে থেকে জমেছিলেম যে টাকা ,
দু'চালা ছাউনি দিয়ে ছিল আমার এ মাথা ঢাকা ।
আমি খুব হীনা বলে জ্বালিয়ে দিয়েছে আমার ঘর,
আমি কি এই বঙ্গের অধিবাসী নাকি আমি যাযাবর ?
তবে কেন জ্বালালো অনল আমার ঘরে আমার দোরে ?
কেন তবে কেড়ে নিলো আমার সর্বস্ব গায়ের জোরে ?
হে বঙ্গবাসী তোমরা কি খুব সুখে আছো ?
আমি মরে বেঁচে আছি , তোমরা কি খুব সুখে বেঁচে আছো ?
আমার চুলোয় আর চড়ে না ভাতের পাতিল ,
জীবনের সব দিয়ে গড়া ক্লৈব্য হয়েছে বাতিল ।
সম্ভাবনার সম্প্রসারণ হয়েছে সঙ্কুচিত ধূলিধরা ,
বিষণ্ণতায় একাকার হয়েছে আমার বাঁচা মরা ।
নির্ঘুমে কাটে আমার প্রতি প্রহর ক্ষুধার পেটে ,
বেঁচে রহি কাক আর কুকুরের সাথে আবর্জনা চেটে ।
হে বঙ্গবাসী তোমরা কেমন আছো জানতে ইচ্ছে করে ,
আমার মতো থাকো আস্তাকুড়ে নাকি তোমাদের দালান ঘরে ?
আমাকে জানিয়ে অবহিত করিও মানবতা খোলা নাকি বন্ধ ?
আমি যে আজ চোখে দেখি না আমাকে করা হয়েছে অন্ধ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।