কাঁদে প্রজা অবিরত
- বেঞ্জিন বেঞ্জয়েট
শুধু কেটে যায় কাল আর কাল .........;
এই ধরা যেথা এক মানুষের বাস ,
এই মানুষ কর্ম গুণে পায় সুনাম উপহাস ।
এই মানুষ এমন এক জীব বিচিত্র লাগে ,
মানব হয়ে জন্ম লয়ে মানুষ হয় না আগে ।
যদিও সবে জনম ভিখা প্রকাশ অন্তরালে ,
তবু যেন থাকতে চায়না মাঙার বেড়াজালে ।
রাজা ভিখা প্রজার খাজনায় , প্রজা স্বভাবতই ,
রইছে ভিখা চাটুকার ...রাজার প্রজার মতোই ।
রাজার বাণী খাজনার উপর
বিশ্ব জোড়া সোনার নূপুর ...
এইনা শুনে চাটুকারি থাকে বেসামাল ।।
শুধু মুখ আর ভাষাখানি লৌহজালের মতো ......;
টান পড়লে উদর পিণ্ডে চক্ষু মেলে রয় ,
কোষাগারে কোষ থাকতে নাইরে তাদের ভয় ।
যদিও কোষ আরেক ভিখার যেজন জনম ভিখা ,
ভিখার দানে পায়রে শোভা রাজার রাজটীকা ।
দুঃখ প্রজার গগণ জোড়া ,
রাজা থাকে সোনায় মোড়া ...
রাজা হাসে সারাজীবন , কাঁদে প্রজা অবিরত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।