উদ্বেলিত বুকে মোর অফুরন্ত যৌবন ক্ষুধা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি যাহার করি আরাধনা
সে যেন আমার নহে ... ,
মনের মন্দিরে হিম ঋতু
হিম বাতাস বহে ।
মনেতে জাগে আশা , জাগায় সে জাগানিয়া
যাহা যাহা সুন্দর হেরি লাগে যেন প্রিয়া ।
যারেই হেরিয়াছি সুন্দর
চুম্বন করিয়াছি লৌহিত ঠোঁটে ,
আমি ছুটি যাহার তরে
সে যেন দিগন্তরে আনমনে ছোটে ।
তুমি আলো তুমি ছায়া লোক লোকান্তরে ,
তুমি ভাবী করিয়াছি চুম্বন আমি ফুলে পাথরে ।
চুম্বন সত্য প্রেম সত্য , তুমি সত্য নহে ,
পৃথ্বীর সর্বস্তরে আমার অমোঘ প্রেম বহে ।
ঘুম ভাঙা অর্ধ নিশীথে যে প্রেম জাগে মনে ,
সেই প্রেমে করিয়াছি চুম্বন আমি সর্ব জনে জনে ।
শুধু তুমি ভাবি ... করিয়াছি ভুল ...পথে পথে ,
চলিয়াছি প্রান্তরে লোকান্তরে , তুমি চলিয়াছ রথে ।
হে প্রিয়া তুমি দিলে না ধরা ,
হেরিলে না মনে আমার চৈত্রের বিলফাটা খরা ।
যতই আমি চলিয়াছি বৃক্ষ ডালে পাতায়
তুমি ততই চলিয়াছ হায় অদৃশ্য হাওয়ায় ।
উদ্বেলিত বুকে মোর অফুরন্ত যৌবন ক্ষুধা ,
যতই চাহিনু কিছু কিছু , পাইনু শুধা শুধা ।
মিটিল না জ্বালা কিছু
মিটিল না মনের অমোঘ প্রেম বাসনা ,
যাহাই পাইনু ধরায় হায় তোমার মতো নির্যাস না ।
তুমি সেই অতৃপ্ত ক্ষুধা মোর
তুমি অমেটা বুকের জ্বালা শিখা ,
বেদুঈন সাজিয়া আমি গ্রহে গ্রহান্তরে
চলিয়া পাইয়াছি শুধু ধুধু মরীচিকা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026