আঁধার ঘরে
- বেঞ্জিন বেঞ্জয়েট
ফেরারি সাজিলে জুটিবে বীভৎসনা এ কথা জানা কার ?
জুটিবে পরিশেষে জীবনের বাঁকে বাঁকে কালিমা আঁধার ।
সংক্ষিপ্ত জীবনের সব চাহিদা সময়ের তালে হবে অম্লান ,
নিমিষেই মিশে যাবে অতীত বেয়াড়া প্রফুল্ল সুর তান ।
বাঁধ সাধিবে মরীচিকা হয়ে ভুলে ভরা যত কীর্তনখেলা ,
সে লগণে আর থাকিবে না হায় ফিরে আসিবার বেলা ।
তবু আফসোস গুলি পিঠে পাঁজরে তিলে তিলে খোঁচাবে ,
অবহেলায় যাহা হারিয়ে দিয়েছে ফিরে নাহি আর পাবে ।
তিলে তিলে গড়া সম্পদ অঢেল প্রতিক্ষণে দিবে আঘাত ,
প্রভাতের কিরণ অম্লান হয়ে নয়নে ভাসিবে 'কাল' রাত ।
এতদিন যাহা করিলাম আমি বসুন্ধরার মুনসেফ সাজি ,
পাপকর্মেতে করেছি যা পাপের ভাগীদারে কেউ না রাজী ।
হায়রে দুনিয়া ! কীসেতে শ্রীভ্রষ্ট করি কারে গড়ি লম্বোদর ,
এতো এতো গড়িলাম রোক যাহার তরে সে আজ বৃক্ষবদর ।
যেন অসাড় কিছু , পিছু টানে পড়ে রয় , বোঝে না বেদন ,
নির্বাতে চলে জীবন যদিও ওঠে কাঁপন হাজির প্রস্বাপন ।
আমি যে আজ ওপাড়ের যাত্রী ...,
কিছু কাজে আসেনা পরিজন তরে সেজেছি যদিও দাত্রী ।
আসিত কাজে সাজিলে দাত্রী এ ধরার সর্বজন তরে ... ,
ফুটিত কুসুম , জ্বলিত আলো , আজিকের এই আঁধার ঘরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।