মানুষ যখন সংগঠক
- বেঞ্জিন বেঞ্জয়েট
বারেবার ভুল করি ভালবাসার আবেগে ,
বলেছি যতবার প্রিয়া আমার গেছে রেগে ।
ভাল লাগা নয় যে সেই ভালবাসা প্রেম ,
যদি দু'টি মনের না হয় এক মিলনফ্রেম ।
প্রেম তো কিছু নয় হায় কিছু একটা বটে ,
মন থেকে ভাল লাগা'ই প্রথম প্রেম ঘটে ।
জাগে মনে চেতনা , জাগে কাম ভাব ,
পূরণ না হলে তাহা থাকে মনে অভাব ।
অভাবের টানেতে সর্বদায় বাউলা চলে ,
একেই বিকল্প ধারায় মানুষে প্রেম বলে ।
প্রমাণ করতে তাহা লাগে না সময় ছুটি ,
অধিক সুন্দর হলে বেঁধে দেওয়া সে জুটি...;
একদিন লাগেনা , ভুলে যেতে প্রেম ওই ,
বললে মুখের উপর তার যে দুশমন হই ।
বড়ই বিচিত্র ধরা , মানুষ তার সংগঠক ,
এই মানুষই নাবী-যোগী, এই মানুষই ঠক ।
এই মানুষই রাজা-প্রজা দরবেশ ফকির ঋষি ,
এই মানুষই আস্তিক নাস্তিক পীর জ্যোতিষী ।
ঠুনকা জীবন নিয়ে মানুষ কতই কিনা ভাবে ,
ভাবেনা দু'দিন আগে পরে অচিনপুরে যাবে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।