হে ধরা তুমি কেমন
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজি হইতে হৃদয় হইতে প্রণয় মাদুর উঠিয়া নিলাম ,
প্রথাগত প্রচলিত প্রনয়কে সিন্ধুর পাড়ে কবর দিলাম ।
জিন্দেগীর সকল বন্দেগীকে চালান করিলাম প্রজ্ঞাপনে ,
আত্মাকে বিরহী কাঁটাতারে ঝুলিয়ে দিলাম সঙ্গোপনে ।
জীবনের ঠিকানা খুঁজে পেলুম অভ্রমাখা তারায় তারায় ,
রজনীর পরোতে পাইবে শিশিরে শোভা, নীল নকশায় ।
যে শিশির আমার নয়নের ধারা , বুঝিবেনা সেতো কেউ ,
বুঝিবে কেবল দুঃখে ভেসে যাওয়া সিন্ধুর সেই ঢেউ ।
শুনিব আমি শিয়ালের ধ্বনি , ডাহুকের হাহাকার ডাক ,
যেখানে জোনাকি আলো ছড়ায়ে থাকিবে নির্জনে নির্বাক ।

হে জীবন তুমি কিবা ভাবিলে , কিবা ছিল তোমার চাওয়া ,
ক্ষুধার্ত এই ধরায় আসিয়া কতটুক তোমার হইলো পাওয়া ?
জানি শেষ হয়না যে রোজ রোজ তোমার অঙ্ক কষা ,
যোগ বিয়োগ আর গুন ভাগেতে ফল পাও তুমি বিষণ্ণদশা ।
তবু তোমার সরস চাওয়ার হয়নি শেষ জীবনের কোন লগ্নে ,
যদিও দেখা ভুবন ফর্মুলায়, পাওয়াতেও থাকা সেই ভগ্নে ।
বিচিত্র ধরায় মানুষ বুঝিলেও , বোঝেনি তার সেই মন ,
হে ধরা আমি আজও জানিলাম না " তুমি কেমন" ?
ধরা হে ! তুমি কেমন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026