আমি যখন পুরুষ বিরোধী
- বেঞ্জিন বেঞ্জয়েট

নিদ্রা জাগা রাত কতটা কষ্টের
সে কথা কেবল আমি জানি ... ,
প্রেমহীন জীবন কতটা নষ্টের
সে কথা আমরা ক'জনে মানি ?

মনেতে সুখ নেই কিছু কারণে
কারণ গুলো তুলে ধরবার নহে ...,
মানুষ হয়েছে শ্বাপদ অকারণে
এ অন্তর কেবলই জ্বালায় দহে ।

কিছু ভুল ছিল জীবনে বদান্যতা
ভালবাসা আর সহজে বিশ্বাস করা ...,
ঘনিয়ে এসেছে তায় গাঢ় শূন্যতা
জীবনটা গড়লো তায় ঘুনে ধরা ।

যে প্রেম জীবনকে উচ্চাঙ্গে তোলে
সে প্রেম আমার কাল হয়ে দাঁড়ালো ...,
জীবন আজকে আমার শূন্যে ঝুলে
জীবন স্রোতস্বিনীর দু'কূল হারালো ।

উঠে গেলো মানুষের প্রতি ভক্তি
মিশে গেলো হৃদয়ের প্রেম পবনে ...,
জিরো পয়েন্টে আবেগের আসক্তি
মানুষ আর মানুষ নেই এই ভুবনে ।

শুধু শুধুই কবিগণ দোষেছে নারীকে
পুরুষের হৃদয়টা বড়ই বিচিত্র খাটাশ... ,
হৃদয়টা বহুব্রীহি, ভালোবাসে আড়িকে
মুখে শুধু বোলের ঝোল ঠাস ঠাস ।

জটিলতায় ভরপুর , শুধুই চায় জয়
জয়ী হতে পারলে , চায় পলায়ন ...,
মনেতে সদাই বিরাজমান সংশয়
প্রতিদানে বন্ধ তার হৃদয় বাতায়ন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026