যে জীবনে সুখ ছিল না সে জীবন আমার জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে জীবনে সুখ ছিল না , সে জীবন আমার জীবন ,
এ জীবনে বারেবার উঁকি দিয়েছে শুধুই ওই মরণ ।
আড়ে থাকা কষ্ট গুলো বারেবার ঘিরেছে আমায় ,
বেদনার সুর তুলে সময়ে অসময়ে বাজায়েছে শানাই ।
যে জীবনে হাসি ছিল না , সে জীবন আমার জীবন ,
এ জীবনে কান্নাগুলো এসে ছিন্ন করেছে রক্তের বাঁধন ।
আড়ে থাকা দুঃখ গুলো খুব কাছে এসে বেঁধেছে আমায় ,
বিষণ্ণতার সুর তুলে ক্লান্ত করেছে আমায় বিমর্ষ চেতনায় ।
যে জীবনে হরষ ছিল না , সে জীবন আমার জীবন ,
পরোতে পরোতে বিষাদ গুলোকে করেছে শুধু অনুধাবন ।
একিলা বিরহে কেটেছে লগণ , মিলেনি প্রফুল্লের জুটি ,
সুখে থাকতে একটু হাসতে যদিও ছিল না চেষ্টার ত্রুটি ।
এই আমার আপনা ভাগ্যের নির্মম পরিহাস ,
জুটেছে চওড়া কপালে শুধুই দুঃখ-বেদনা নির্যাস ।
বছরের বারো মাস ...
যদিও ছিল সুখের নিরলস তালাশ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।