মৌলভী সেজে হইওনা মৌলোভী
- বেঞ্জিন বেঞ্জয়েট

সংসার সমাজ দেশটা সবার ,ধর্ম যার যার ,
ধর্মকে পুঁজি করে ঠিক নহে সে রোজগার ।।
ধর্ম পথে থেকে যদি করি অধর্মের লালন ,
দোজাহানের দুঃখটা কি হবে নিবারণ ?
যাবেনা তো দুঃখ কিছুই , বরং বাড়বে তা ,
তায় যে ভাল বাড়ানো আগে কর্ম ক্ষমতা ।
কর্ম ধর্ম ঠিক থাকলে , সবকিছুরই হবে জয় ,
মানব জাতি শান্তি পাবে , অশান্তির হবে ক্ষয় ।
সকলেই বাসবে ভাল , সমাদর করবে জানি ,
শয়তান কিছু থাকবে পিছে দিতে উস্কানি ।
শয়তানের ধোঁকায় পড়ে ডর করোনা ওহে ,
হবে জয় তোমার বটে শয়তানের যদিও দহে ।

এমন কিছু করোনা হায় ইসলাম চায়না যাহা ,
দুঃখ নিনাদ গাল মন্দ অভিশাপ আনবে তাহা ।
আমরা জানি ইসলাম কি , কেমন তাহা মানা ,
যদি তুমি মৌলভী সাজো , মোদেরও হবে জানা ।
আর যদি মৌলভী সেজে ... হও মৌ'লোভী ,
এইখানেতেই দুঃখ'টা হায় আঘাত হানে খুবই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026