নীরবতা সব সময় সমাধান নহে
- বেঞ্জিন বেঞ্জয়েট
এখানে সুখের পায়রাগুলি ডুকরে কাঁদে সবুজ ঘাসে ,
যে সবুজ ঘাসে তাজা খুন ঝরে বছরের বার'টা মাসে ।
এখানে পিচঢালা পথগুলি সমীকরণ ঘটায় না কালে ,
পথ গুলি রুদ্ধ হয় প্রহসন আর প্রবঞ্চনার বেড়াজালে ।
এখানে সবুজ গাছে আর ডাকেনা বসন্তের কোকিল ,
এখানে খুঁজে পাই হরষের বদলে কান্নার রোলের মিল ।
এখানে রাতে আর জ্যোৎস্না খিলখিলিয়ে হাসে না ,
হায়েনার ছোবলে ঘুম পাড়ানী মাসী আর আসে না ।
বাতায়নের ফাঁক দিয়ে আর ঝিরিঝিরি বাতাস আসেনা ,
নয়নের কোণে নিত্য আগুণের ফুলকিতে স্বপ্ন ভাসেনা ।
গাছের প্রশাখায় আর অঙ্কুরোদগম হয়না নতুন কুড়ি ,
এখানটা দখলিত আজ গোলাপি আর গোপালি দুই বুড়ি ।
এখানটা দখলিত আজ জোকারবাগের সাতরঙা চাচা ,
যে চাচা কেবল রঙ বদলায় ভয় তার চৌদ্দ শিকের খাঁচা ।
হ্যাঁ আমি বঙ্গের কথা বলছি ... বঙ্গ আজ রঙ্গমঞ্চ যেন ,
এখানের মানুষ গুলি জেগে জেগে এতো ঘুমায় কেন ?
জেগে আছে যারা ... তারা আজ বোবা কেন , বুঝিনা ,
আছে কিছু মোসাহেব আর দালাল তাদের আমি খুঁজি না ।
যারা সাধারণ , তারা এতো নির্বোধ কেন দেশ গড়ায় ,
আপনার জীবনের সাথে দেশের স্বার্থ'টাই যে মনে করায় ।
কবে বুঝবে এই জাতীয় সার্থকতা ... ?
সবখানে সবসময় নহে যে সমাধান... নীরবতা ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।