পশুত্বতায় যখন লিপ্ত চুপে চুপে
- বেঞ্জিন বেঞ্জয়েট
ফুল ভেবে ভুলে গেছি আড়ালে লুকে থাকা বিষ নির্যাস ,
আজ সহসায় ক্ষণে ক্ষণে ওঠে মোর বিষাক্ত নাভিশ্বাস ।
যে ফুলের চরণে ছিল আমার নতশিরে হাজার প্রণাম ,
আজ তারই তরে হৃদয় গহীনে ওঠে হাজারো বদনাম ।
যে ফুল সকলেরে দিলো সুগন্ধের মনকাড়া অনুভূতি ,
আমার বেলায় সে ফুল হল জীবন নাশের বিলাপ স্তুতি ?
কেন ভুলে গেলেম ফুল হলেই হয়না সুগন্ধের অধিকারী ,
আড়ালে লুকে থাকে বিষের রেণু দলগর্ভে সারি সারি ।
ভুল থেকেই শিখেছে মানুষ , সে ভুল'কে সম্মুখে রেখে ,
পরিশুদ্ধতায় এসেছে মানুষ পশ্চাদের ভুল দেখে দেখে ।
আমিও শিখে নিলুম , সব ফুলই দেয়না সুগন্ধির নিমন্ত্রণ ,
কিছু ফুলে আতর গোলাপ, কিছু ফুলে থাকে বিষ পয়োজন ।
সব মানুষ... মানুষ নয় , চেহারা সুরতে মানুষ রূপে ,
মানুষের মুখোশের অন্তরালে পশুত্বতায় লিপ্ত চুপে চুপে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।