বেঁচে থাকা যখন ধূর্ত শিয়ালের কারুকাজ দেখে
- বেঞ্জিন বেঞ্জয়েট

বঙ্গজননীর দুর্ভাগ্য ! পায়নি একজন কর্ণধর...সু-শাসক
পেয়েছে যাহা সব গুলো ছিল ফানুশ তথা শিয়াল শাবক ।
বাদক সেজে খাদক হয়ে এসেছে সব পালাক্রমে মসনদে ,
দিশেহারা জনগণ অকূলে খুঁজেছে কূল আঁখিজলে নিরানন্দে ।
পায়নি মূল্যায়ন আঁখিজল আর হতাশার বিনিময় কিছু ,
পায়নি কোনকালে আশা জাগানিয়া থেকেছে নিরুংকুশ পিছু ।
নিরুপায়ে তারা গিলেছে ঢেঁকী , দমফাটা মরণ চিৎকারে ,
পাথরচাপা বিবর্ণ ঘাসগুলি কেবলই তাহা বুঝিবার পারে ।
ব্যাথিতের বেদন কেউ বোঝে না , বোঝে শুধু ব্যাথিত যারা ,
বুঝিলে আসেনা কাজে হতাদরের অরণ্যরোদন রোনা'সাড়া ।
বেদনা ভৈরব অন্তর পোড়ে , নাইরে দেখার কোন একজন ,
অবাক পৃথিবী চেয়ে রয় শুধু, মরিলে মুড়ে দিবে শুভ্র কাফন ।
ছুঁড়ে দিবে কিছু আফসোসবাণী, ছুঁড়ে দিবে ব্যাথিত দীর্ঘশ্বাস ,
খানিক লগণে মিশে যাবে তাহা গিলে খাবে চিরাচরিত বাতাস ।
এমন করেই দেখা ইতিহাস পৃথিবীর সবখানে সর্বক্ষণে ,
বেঁচে থাকিলে ঠেলিছে পায়ে , মরিলে রাখিছে মনের কোণে ।

শোষক যারা যুগে যুগে তারা শুষেই নিয়েছে হতাদরের রক্ত ,
আখের গোছাতে থেকেছে ব্যস্ত ,হয়নি অন্তরে তাদের অনুতপ্ত ।
দুর্ভাগ্য! জন্ম দিয়েছে জননী কোটি সন্তান, শিয়ালের অধীনে ,
আইন কানুন সব থাকিলেও আসেনি মানবাধিকার কোনদিনে ।
বেঁচেই থাকা শুধু ... মাথায় নিয়ে বিষাদের মরণবাজ ,
রক্তিম চোখে দেখে দেখে ওই ধূর্ত শিয়ালের কারুকাজ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026