সাক্ষী ধ্রুবতারা
- বেঞ্জিন বেঞ্জয়েট

অরণ্য সম্রাট সিংহ মামা ... একাকীত্ব গ্রহণ করি ,
শিয়ালের কাছে হার মানিছে শিয়ালের সংখ্যা ভুরি ভুরি ।
আজ দিনটা তায় শিয়াল মামার ... করিছে জবর দখল ,
স্থানে অস্থানে ক্ষণে অক্ষণে খোশ আমেজে বাজায় বগল ।
বয়ে যায় সাইক্লোন, বয়ে যায় তুষার, ঘটায় বিশৃঙ্খল ,
কাঁদে তরুলতা ঘর্ষণ বাঁধে শাখা প্রশাখায় ঘটে দাবানল ।
পুড়ে ভস্ম হয় সবুজ সকল , স্বপ্ন যাদের ছিল সোনালী ,
জীবন পূর্বাহ্ণে ঘটে সায়াহ্ন পুরো জীবনটা হয় যে খালি ।
সংখ্যায় গুরু ভাবিয়া শিয়াল সংখ্যালঘূদের টানে কানে ,
আপন ইচ্ছেতে যা মন চায় সহাস্যে মারে কামড় গর্দানে ।
বিশ্বকানুন আপনা দখলে , বিশ্বক্ষমতা যে আপনা হাতে,
সে কানুন আর ক্ষমতার বলে দিনকে মিশায় গভীর রাতে ।

ভুলিছে প্রভু , প্রভুর ক্ষমতা , ভুলিছে সব যে ক্ষণস্থায়ী ,
পশুর চেয়ে বেশী ভুলে গেছে আজকের সব স্তন্যপায়ী ।
জ্ঞানের থলেটা রাখিছে পিছনে , পশু গুলো যেমন রাখে ,
মানব নামধারী শাবক গুলো পশুর মুখোশে অন্তর ঢাকে ।
চিরচেনা এই মানব গুলি , বিস্ময় জাগায় মনে প্রাণে ,
এদের বুনিয়াদ আদম নাকি ইবলিশের জরায়ু স্থানে ?
কি করনীয় , কিবা করে যায় , নিতান্তই জ্ঞানহীন লাগে ,
উম্মাদনার শীর্ষ ছাড়ি লুণ্ঠণ করে 'স্বাধীনতা' আগে ।
এদের মুখেই শোভা পায় দেখি চেতনার ধারক বাহক ,
দিনে দুপুরে এরাই দেখি কেড়ে ছিঁড়ে নেয় মানবের হক ।
আমি জনগণ, চেতনা আমার, সম্পৃক্ততা আমার গণতন্ত্রে ,
ক্ষমতার জোরে আমাকে চালিত করে ওরা বাকশালী মন্ত্রে ।

আমি হতবাক, নির্বাক, ভাষাহীন , বড়ই দিশেহারা ;
কেউ নেই আমার স্বাধীনতা রক্ষক , সাক্ষী ধ্রুবতারা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026