বাঁধা যখন হতাশার জালে
- বেঞ্জিন বেঞ্জয়েট
শান্তি খুঁজি গরুর হাটে , সুখ খুঁজি আমি পথেঘাটে ,
দালাল গুলো নেঙটি মেরে মহাজনের পা চাটে ।
কিচির মিচির গুঞ্জনধ্বনি , মহাব্যস্ত সকল ভক্ত ,
মোসাহেবের ছাতার শিকে সাহেবের মস্তক রক্তাক্ত ।
মাটিতে লুটি সাহেব কাঁদেন , তলপিতলপা ছাড়ি ,
চোখাল সাহেব হলেন কানা, খেয়ে গো'লেজের বাড়ি ।
কে ভক্ত কেবা মোসাহেব সকলেই সুযোগ সন্ধানী ,
সাহেব মরেন বেকায়দাতে, করছে সবাই কানাকানি ।
চতুর মানস ... সাবধানেতে চায় যে আড়ে আড়ে ,
এক হস্ত তলপিতলপায় , আরেকটায় মাথা নাড়ে ।
সাহেব খোঁজেন জীবন স্নায়ু , মোসাহেবে কড়ির থলে ,
আমি খুঁজি সুখ শান্তি , পুরো হাট'টা দু'পায়ে দলে ।
পেলাম না সুখ শান্তি , বাড়ল কিছু নয়া অভিজ্ঞতা ,
কাউকেই আমি পাইনি শেষে , আছে যাহার উদারতা ।
ক্রেতা যারা তীর্থকাক ... আশা কিছু অধিক মূল্য ,
বিক্রেতা যারা কিনবে গরু , মূল্য চাই যে ছাগল তুল্য ।
অপেক্ষা আর সন্ধানীতে ... সকল লোকেরই হইচই ,
পরিবেশ আর পরিস্থিতি পুরো হাট'টাই ঘোষের দই ।
জরাজীর্ণ দুঃখকথা জগাখিচুড়ী যেন সবার অন্তরালে ,
সবাই যেন পড়েছে বাঁধা হতাশার মহা বেড়া জালে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।