আহবান
- বেঞ্জিন বেঞ্জয়েট
বিগড়ানো মস্তক ... জগার করুকাজ ... রুদ্ধ করেছ পথ ,
পিছনের ইতিহাস সব ভুলে তুমি নিজেই চালাও রথ ।
আমরাও আছি দেখে যাবো নিপুণতায় তোমার দক্ষতা ,
কেউ পারেনি আপনাকে রুধিতে যদিও দেয়া সব ক্ষমতা ।
তুমি কি পারবে রাজা ইতিহাস বদলাতে ?
সাবধান ! আপনার কপাল ফাটেনা যাতে ।
কত মৃগমায়া হাতছানি দেয় হাজার নাজীরকে ফাঁকি দিয়ে ,
তুমি কি একা সামলাতে পারবে আপনার হাতে অসি নিয়ে ?
চোখ মেলে দেখে যাই শুধু রক্ত মাংসে গড়া মানবের জেদ ,
কতই তো দেখলাম , শেষে দেখেছি না পারার ধ্বংস বিচ্ছেদ ।
তোমারটাও দেখার অভিলাষ আছে অনেক
কতটুকু পুরাতে পারো তোমার সে অভিষেক ।
শুধু মুখে যেন শুনিনা জয়ের উলুধ্বনি বনফুলের সে উলুবনে ,
শেষে কিন্তু পাবে গণের কাশ থুথু আগায় পাছায় মুখে নয়নে ।
মনে রেখো এ বাসী বঙ্গবাসী ! কাউকেই করেনি ক্ষমা ভুলের ,
তোমাকেও ছাড়বে না কেউ, তোমারও ছিঁড়বে ঝুঁটি চুলের ।
মিষ্টি কথায় মন ভোলা বাকে ভরেনি পেট কারো ,
সব ভাঁওতাবাজি ছেড়ে সু'পথে আসো যদি পারো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।