সনেট
- বেঞ্জিন বেঞ্জয়েট
লভিতে হিমাল শৃঙ্গ আসে লোভ মনে ,
গিরীশ আসি বাঁধে বাসা সদাই মনে ;
ছাড়ি পরিজন সব উম্মাদ কারণে ,
বৈরাগে ছাড়িনু মৃণাল , কাঁটা বিহনে ।
গিরি লাভা উপত্যকা সব ছেদ করি ,
স্বেদে মাখি কান্ত ঝরে খুন অঙ্গহানি ;
চৌপানে জুটিল মিত্র লতি স্বান্ত করি ,
পরিজনে বিরহ হৃদয় সাক্ষ্য আঁখপানি ।
যত ভাবি অম্বর ছেদি আরশ পাবো ,
মিলিলো শূন্য খানিক লগ্ন ব্যবধানে ;
আশা ছিল রত্নসত্ত্ব ভরি ভরি খাবো ,
রহিল হৃদ সদাই পরিজন পানে ।
অভিলাষ মিটিলো না ঐ, থাকিনু এই ;
মাঝে গেছে অশ্রু , রহিনু মম যে সেই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।