যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

শীতকালীন ঘুমে স্বপ্নে চষে বেড়ায় দুনিয়া ঘুরে ,
কম্বল ছাড়ে বটে, তব কম্বল যে ছাড়েনা তারে।
কম্বলেরে দেয় হাজার গালি, বেইজ্জতি করে ,
সে ছাড়িলেও কম্বল নাকি রাখে তারেই ধরে ।
যদিও এই কম্বল হয়েছে পাওয়া অনেক পরে ,
অতি মুগ্ধ সে কম্বলখানি সেই অধমের তরে ।
দূর দূর করি উচ্চ'কন্ঠে তবু থাকে তারে জড়ে,
বিচ্ছিন্ন থাকি তবু সে টেনে টেনে আপন করে ।

বুড়ো এই মন থাকে আনমন কি যে ছিল বলা ,
পঞ্চ সাল আগেই ছিল উদরের ভ্রাতা-ভগ্নি ছলা ।
আজ গণ'রোষে দায়'মুক্ত থাকার আপ্রাণ প্রয়াস ,
দোষ মুক্ত থাকার এ এক অভিনব চিন্তা-নির্যাস ।
জনগণ কি খায় রে ভাত ... খায় যে কাঁচা ঘাস ,
তাই তো নিত্য লাঙ্গল দিয়ে ছলাকলার করে চাষ ।
নিজে যেমন ভেসে থাকে ভাবে সে সবাই ভাসে ,
এক মাঘেতেই শীত যায় , শীত কি কভু আসে ?

অতি চালাক নিজেকে ভাবে যেদিকে বৃষ্টির জল ,
সেদিকেতে ছাতা ধরে বাঁচতে চায় সে অনর্গল ।
অমন বুদ্ধি আজকের যুগে চামচিকারও থাকে ,
এই কথাটা সে ভুলেই গেছে , স্বার্থপরের বাঁকে ।
সময়ে সব বলে দিবে , কত ধানে কত চাল ,
গাঙের জলে ভাসতে হবে থাকবে লোহার জাল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026