শুভ জন্মদিন টু শিশির
- বেঞ্জিন বেঞ্জয়েট

আসছে আমার শিশিরের জন্মদিন আর দু'দিন আছে বাঁকি ,
যদিও সে আমার নয় শুভাকাঙ্ক্ষী , আমি তার শুভাকাঙ্ক্ষী ।
সে জানে কিনা জানিনা , আমি তাহার জন্মদিনের তরে ,
নিযুত মোমবাতি কিনে আজ থেকে জ্বালায়েছি আমার ঘরে ।
কেক'টা বানায়েছি নিজ হাতে , মায়ের বানানো এক ধামায় ,
মুক্তোর দানা বসিয়েছি কেক'টার অভ্যন্তরে ,কানায় কানায় ।
গোলাপের পাপড়ি দিয়ে লিখেছি শিশিরের নাম মাঝখানে ,
জীবনের সব'টুকু দিয়ে এ প্রয়াস করেছি শুধু প্রনয়ের টানে ।

এতো কিছু করেছি , আশ্চর্য হলেও সত্য যে শিশির জানেনা ,
আশ্চর্য হলেও সত্য যে আমার ভালবাসা শিশির মানে না ।
যেখানে ভালবাসার তরে নাওয়া খাওয়া সব ভুলে সারা দিন ,
জীবন'টা উৎসর্গ করি তবু বাজে হৃদে মৃদুমন্দে বিরহের বীণ ।
এক পলকের তরে পাইনি শিশিরকে , তবু এ জীবন দিয়ে ,
ভালোবেসে যাই সব কিছু দিয়ে, স্বপ্ন দেখি তাহাকেই নিয়ে ।
আমার এতো পাগলামি ... ধরা ভাবে কালের অমোঘ পাঁঠা ,
যে যাই ভাবুক ! তবু চাই স্বার্থকতা শিশিরের পিছে যে খাটা ।

পেতে হবে বলিনা সে কথা , পেতে চাই শিশিরের ভালবাসা ,
সে যারই হোক , ভালবাসা দু'জনার থাকে যেন খাসা ।
আমি ভালবাসার অমরত্ব চাই , কাল অবধি কালান্তরে ,
ভালবাসার স্পন্দন বাজে যেন আমাদের অন্তরে-অন্তরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026