মনেতে যখন ভৃষক নেই
- বেঞ্জিন বেঞ্জয়েট

মনেতে ভৃষক নেই , মুনসেফ সাজিছে যারা দেউলিয়া ,
স্বর্ণবর্ণের উজ্জ্বলতা রাখে মুদ্দতি, পিতলের প্রলেপ দিয়া ?
মুখোশের অন্তরালে ফেরেবী সকল তরঙ্গে দুল্যমান জগৎ ,
কিবা পথ খুঁজি এই আমি, কি এসে যাবে সাজিলে ফৈজৎ ?
থাকে বলবৎ মনের চেতনা , কুজ্ঝটিকায় মরি আর বাঁচি ,
যুগের সাথে তাল মিলিয়া আঁধারেই আমি তুমুল নাচি ।
বকবৃত্তি সকল দেখি , বলিবার মুখ নাহি আজ এই ধড়ে ,
মুদ্দতি ধরা সহি সব নীরবে, ললনা সাজি বাসন্তীবেশ ধরে ।
বদান্যতা স্বর্গে তুলি, শিখি লেজুর বৃত্তি রাজ্যের রীতিনীতি ,
উদ্ভিদবাগে বৃক্ষ বিরাগ পরজীবী কচুরিপানে সাজাই বীথি ।

রাজার অভিনয়ে চলি, যদিও আমি গোপাল ,
স্বয়ং আমি গো'সাজিয়া লালন করি গো'পাল ।
বীথিকার পূর্ব ইতিহাসে ভাসাই আঁখি গণের ,
সেই স্মৃতি আনি, যেথা কাটবে দাগ মনের ।

পরোতে পরোতে গড়ে তুলি আমি কচুরিপানায় বাগের রূপ ,
কিবা এলো গেলো গোপন করেছি, নয়নে দিয়ে বিরহী ধূপ ।
বিরহী ছিল বিষবৃক্ষের দাবানল-বিষ বিন্যাস এ জগতময়ে ,
ধূপের সুবাসে গণেরে ভাবাই এসেছিল পূজারী তাহাদের হয়ে ।
গণের নয়নে ধূলি দিতে আমার লাগেনা লগণ লাগেনা ক্ষেপণ ,
যে গণ কেবল ধুঁয়াতেই মজে , তাকে কি দিতে হয় স্বর্ণকাঁকন ?
চলে যায় লগণ যুগ যুগান্তর , ধূলিতেই রাখি গণের জীবন ,
পাহাড়ি বাহারি ঝর্ণার শীতল জলে থামাই, ওঠে যবে কাঁপন ।
এই আমি যোগী , ধূপ অন্তরালে , শ্মশানে গড়েছি স্বর্ণ-ভুবন ,
শিয়ালের আত্মা চর্মের প্রলেপে আপনারে রাখিছি সূক্ষ্ম-গোপন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026