নববর্ষের আগমন বার্তা
- বেঞ্জিন বেঞ্জয়েট
যায় দিন ভাল , আসে যা বিপদ নিয়ে ,
বর্তমানের পরিস্থিতি শুভ সূচনা দিয়ে ।
যত ভুল যত যাতনা গেছে পিছে তলে ,
ভুলে যাই ভুলে গেছি নব্যের শুভ বলে ।
এক সন বিদায় হলে আসে আরেক সন ,
নব সনে উপভোগ করে এই বিচিত্র মন ।
যেমন করে যায় দিন, পথ চাওয়া ফের নব্যের ,
দিন বদলের চাওয়া নিয়েই রচিত এই সভ্যের ।
ফেরারি মন চেয়ে থাকে কেবলই নব্যের পানে ,
ভরে না মন যা খুঁজে পায় , ভরে নব্যের গানে ।
এমন করেই পাড়ি দেয় সন ,পাড়ি দেয় এ মন,
যে টুকু তার হয় যে পাওয়া অতৃপ্ত রহে সর্বক্ষণ ।
সময়ের সন্ধিক্ষণে মিলে যায় যবে সে সুখ ,
খুশির লেলিহানে দীপ্ত আপ্লূতিত হয় মুখ ।
সুখের পায়রা সুখ দেয় বটে, কপাল গুণে ,
ক্ষয় করে দেয় সুখগুলি সব অসুর ঐ ঘুণে ।
তবু পথ চেয়ে থাকা আশার প্রদীপ জ্বেলে ,
বর্ষের বর্তনে দূরে যাবে সব, নববর্ষ পেলে ।
তায় আজ আশার ঝুলি নিয়ে পথপানে চেয়ে থাকা ,
নববর্ষ আসিতেছে যা সুখ পায়রার মিলে যেন দেখা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।