ভুলে যখন তোলা ফুলকাঁটা
- বেঞ্জিন বেঞ্জয়েট

যে ফুলে কাঁটা ছিল না , চেয়েছিনু সে ফুল ,
সে ফুল চাওয়া নাকি ছিল আমার মহা ভুল ।
ফুল ভেবে ভুল করে তুলে নিয়েছিনু ফুলকাঁটা ,
যতবার তুলেছি পেয়েছি বিনিময়ে এই হাতকাটা ।

ভালোবেসে যতটুকু এসেছিনু হৃদ কাছে ,
কাঁটার আঘাতে আঘাতে শুধু রক্তটাই আছে ।
হৃদয়ের আবেগ সকল বিক্ষতে ঝুলে কাঁটার সনে ,
পূজ্য মন্দিরে অশ্রু ঝরায় বিমর্ষে বিষণ্ণতায় বৃন্দাবনে ।

ক্ষত বিক্ষতে আমি তবু কাছেতে থাকি ,
ভালবাসি বলে আমি খুব কাছে তারেই ডাকি ।
বোঝে না যে কি বুঝে , সেটাই তো বুঝি না আমি ,
ভালবাসা মরীচিকা বোঝে না মানুষ , বোঝে অন্তর্যামী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026