সাজিবে যবে পৈশাচিক শ্বাপদ
- বেঞ্জিন বেঞ্জয়েট
ইট পাথর আর কাষ্ঠ দেয়ালে বদ্ধ সকল বালাদ ,
শ্মশানের জ্বলন্ত ধোঁয়ায় আঁধার দাওলা, হারায় আহলাদ ।
তবু শুনি শকুন আর শিয়ালের কণ্ঠে ইয়া মারহাবা জয়ধ্বনি ,
'তা'য়াল হেনা' বলি কাছেতে ডাকে সকল ওই শ্বাপদ খুনি ।
বদ্ধ বালাদ , বদ্ধ দাওলা ... খুঁজিয়া হেরিনা নূরের মাখরাজ ,
জাহেলির পৈশাচিক সায়িকাত ওরা কুখ্যাত লীলাবাজ ।
ওরা শবদেহে লীলা কীর্তন করে জঠরের প্রশান্তির তরে ,
ওরা দুনইয়ার বঙ্গভূমিতে জাহান্নামের বীজবুনে প্রতিষ্ঠা করে ।
ওদের উহিব্বু ওদের তুহিব্বু ... মোদের নয়নে নারকী দাবানল ,
ইসমি কলব বড়ই বেখাইর , অসুরেতে নামে নয়ন জল ।
নারকীয় তাণ্ডবে ছাড়িয়া দিয়াছি বাঁচিবার আশা ... ,
গুছিয়া নিয়াছি নিরুদ্দেশে হাকিবাহ ওয়াল আফাশা ।
জানি কুল্লি নাফসিন জায়েকাতুল মাউত ...,
জানি মোদের উত্তরসূরি নাবী কারিম , ইব্রাহীম, দাউদ ।
শুকরান জাযিলান ... ওহে ধরণী ... ওহে নিকৃষ্ট আপদ ,
ইনসান নামে জন্ম লভিয়া সাজিলে পৈশাচিক শ্বাপদ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।