পারে ওই তেঁতুলকাষ্ঠ লোক
- বেঞ্জিন বেঞ্জয়েট
বিপদের হাত পা নেই বলেছিল আমার বাবা দাদা ,
লৌকিক জীবনে অলৌকিক ভাবেই আসে তা সর্বদা ।
চলন্ত গাড়ি চলছিল ভালোই , হঠাত গেলো বিকল হয়ে ,
কি হতে কি হবে , জমে জল আঁখিপাতায় সহসায় ভয়ে ।
পরবাসী জীবন , নেই কেউ আপন , খুঁজে ফিরে এ মন ,
বিপদের কথায় দূরে সরে গেছে পাশে থাকেনি বন্ধু জন ।
রাস্তার পাশে একাকী বিষণ্ণে ধরে রাখতে পারিনি কান্না ,
সহসায় দেখি পুলিশ হায়েনা আমার উপরেই দিলো হানা ।
ভিনদেশী দেখে সুযোগ খোঁজে , খোঁজে লাইসেন্স ভিসা ,
লাইসেন্স দিলেম , ভিসা যে পাইনি হারিয়ে গেলো দিশা ।
বুঝিয়ে বললেম পাইনি জনাব ভিসা, চেষ্টার কমতি নাই ,
অচিরেই আমি ভিসা পেয়ে যাবো , ছেড়ে দিন সহসায় ।
হায়েনা বলল টাকা যে লাগবে , নহিলে যে ছাড়া দায় ,
তুমিও বাঁচো , আমিও বাঁচি , আসি মোরা এক সমতায় ।
ভালোই ভেবে দিলেম কিছু কড়ি যা ছিল নিকটে আমার ,
মিটেনা তৃপ্তি হয়না সন্তুষ্টি যা দিয়েছিলেম উহাতে তাহার ।
লাইসেন্স নিয়ে ধরিল হাঁটা , আমারে বলল আসুন থানায় ,
বিকল গাড়ি , বিপদে আছি , কত কিছুই তাঁহাকে জানাই ।
কিছুই না শুনে হায়েনারা লাইসেন্স টাকা সব নিয়ে গেলো ,
বিপদের উপর হায়েনারা এসে আরও বিপদ চাপিয়ে দিলো ।
রাখলেম গাড়ি চললুম থানায় , গিয়ে দেখি হায়েনারা নাই ,
সব কিছু আমি খুলে বললেম, স্বস্তির বাণী আমাকে জানায় ।
কেচ করলেম হায়েনার বিরুদ্ধে , যদিও নেই কেউ বিবাদে ,
কেচ'এর নোটিশ প্রদর্শনে লাইসেন্স পেলেম দু'দিন বাদে ।
এই দু'দিন পারিনি ঘরে ফেরা , পারিনি আহার সিনান ,
কর্মস্থলে প্রহর কেটেছে , সব দুর্ভোগের মিলেছে সন্ধান ।
দু'টি দিনের তরে আমার জীবনটা হয়েছিল বেজায় সস্তা ,
বিছানা তোষক সিমেন্টের আর বালিশ ছিল চালের বস্তা ।
দুর্গতি দুর্ভোগ অসহায়ত্ব মেরেছিল মোরে সজোরে ল্যাঙ ,
ঘরের চৌকোণা দখল করেছিল তেলাপোকা, কুনো ব্যাঙ ।
আহারের তরে রান্না করবো , ছিল না কোন তরিতরকারি ,
একটা যোগাতে আরেকটা নাই সর্বদায় চলছিল ছাড়াছাড়ি ।
উপভোগ করছিলাম কিছু প্রবাসী বাঙালীর চাল চলন ,
একেক জনের বিধাতা গড়েছেন যেন তেঁতুল কাষ্ঠের জীবন ।
কারো পাঁচ বছর , কারো পাঁচ মাস , কারো পাঁচ দিন চলছে ,
তাদের দেখেছি একই মিল কথার ধাঁচ একই মতো বলছে ।
রান্নার পাত্র নাই , পাত্র আছে যা রান্নার মোটেও উপযুক্ত না ,
যদিও তাতেই রান্না চলে , রান্না করার হাতা চামুচ ছিল না ।
সব মিলিয়ে এমন পরিস্থিতি দেখেছিলেম যা স্বয়ং চোখে ,
আমি সইতে না পারলেও , পারে ওই তেঁতুল কাষ্ঠের লোকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।