মন যখন প্রেমে উদ্বেলিত
- বেঞ্জিন বেঞ্জয়েট
মন চায় এ ধরায় যত আছে সুন্দরী নারী ,
এ হৃদয় উজাড় করে সবার সনে প্রেম করি ।
দুনিয়ার সব সুন্দরী আমার হোক প্রেমিকা ,
সবাইরে একত্র করি নাম একটাই অনামিকা ।
পুরুষের এ শিয়ালি মনা থাকে চিরকাল ,
সারা জীবন মনেতে থাকে নারীর আকাল ।
পথেতে দেখলেই সুন্দরী, মুখে লালা ঝরে ,
মুখেতে কিছু না বললেও মন'টা পুড়েই মরে ।
নারীর মন এমন চাইলেও, পারে সে দমাতে ,
পুরুষের চেয়ে নারী এগিয়ে আছে ক্ষমাতে ।
পুরুষ চাইলেও নিতে , নারী চায় যে দিতে ,
মানবিক দৃষ্টিতে এগিয়ে নারী আমার সন্ধানীতে ।
এক স্থানে মিল আছে নারী পুরুষ দু'জনের ,
সন্তানের মঙ্গল চেয়ে আশীর্বাদ দেয় মনের ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।