অসমাপ্ত প্রাপ্তি
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে বার্তা আসার কথা ছিল সে বার্তা আর আসেনি ,
যে একটু প্রণয়ের আশা ছিল, চোখেতে তা ভাসেনি ।
অপেক্ষায় ছিলাম শেষটা দীর্ঘশ্বাসের পূর্বমুহূর্ত পর্যন্ত ,
যে প্রণয়বাণী শোনার ইচ্ছা ছিল হয়ে ওঠেনি শেষান্ত ।
ক্ষণিক লগণ'তরে কাক সেজেছিলাম মনের অজান্তে ,
আশাবাদী মন আশা বেঁধেছিল ভরসার শেষ প্রান্তে ।
আশা ভরসা কিছুই টিকেনি প্রতীক্ষায় কাটিছে শেষ'টা ,
ফলের আশা বিফলে গিয়েছে অপ্রাপ্তিতে মিশেছে চেষ্টা ।
নয়নের সূক্ষ্ম রশ্মি বিচক্ষণে ছিল ঘোর মগ্নতায় ,
যতটুকু পাবে করেছিল আশা ,রেখেছিল তার সবটায় ।
শুধু হয়রানে ভরিছে চাহনি , প্রাপ্তির ফল শূন্যতায় ,
বিফলে কাটিছে লগণ , বিরহে রাখিছে আবদ্ধতায় ।
যে প্রেম পাবার কথা ছিল , হয়নি প্রাপ্তি কিছুই তার ,
দৃঢতায় বেঁধেছিল মনে যতনে সে প্রেম ধরে রাখিবার ।
যে প্রেম দিবার কথা ছিল , প্রেমের সুরে তা বলেনি ,
বড় মায়াবী সুরে বলেছিলেম তবু প্রেমার হিয়া গলেনি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।