জাতি ওহে বাঙালী জাতি
- বেঞ্জিন বেঞ্জয়েট
জাতি ওহে ... মুসলিম জাতি ... ইসলাম থেকে দূরে ,
নির্জনে বসি ভাবি ... কলব হতে এলেম যেতেছে ফুরে ।
হাদিস কোরআন নামায ফেলে ...কি যে আবোল ভাবে ,
হানিছে আঘাত, নামায় সংঘাত...ক্ষমা নাহি কভু পাবে ।
যেখানে প্রভু ক্ষমা না দিলে স্বর্গ পাবার আশা নাহি থাকে ,
সেখানে মানব ক্ষমা করেনা , অথচ প্রভুকে ওরা ডাকে ।
প্রভুর ধর্ম প্রভুর কর্ম দেখেও ওরা বোঝে না কভু হায় ,
এমন মুসলিম আশা রাখে কেমনে স্বর্গ পাবে সহসায় ?
যেখানে নবী নিজেই নির্যাতিত ...নাসারা ইয়াহুদির ঘায়ে ,
সেখানে নবী নির্দ্বিধায় ...মাফ করেছেন ওদের দণ্ডের রায়ে ।
ইসলামে মাফ বড়ই পবিত্র গুণ ...নাই এর কোন বিকল্প ,
যার মাঝে এই গুণ নাই , ইসলাম তার মাঝে বিরাজ স্বল্প ।
বাঙালী জাতি এ কেমন জাতি ? ভুক্তভোগী করেছে মাফ ,
দেখেছে যারা শুনেছে যারা, করেনা মাফ, করে অনুতাপ ।
সংঘাত বাঁধায় গোটা দেশ জুড়ে , রক্তে রাঙায় রাজপথ ,
প্রতিশোধ নিতে দাও-বটি হাতে খায়েশটা রাখে বলবৎ ।
উত্তপ্ত করেছে দেশ , করেছে পুরো জাতি, স্বার্থের টানে ,
পোষা কুত্তা লেলিয়ে দিয়ে কর্ণধরেরা বিজয় ছিনে আনে ।
এ বিজয় শুধু ক্ষমতায় থাকা, ক্ষমতার দাপট ধরে রাখা ,
অযুত নিযুত জাতির অর্থ পুরোটা আপনার উদরে মাখা ।
এই আমাদের বাঙালী জাতি... জাতি নামে আবোল ,
এদের তরে আসে নাই কেহ দিবে যে পায়ুতে লৌহ শাবল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।