বনভূমি দখল যখন কালা ধলা শিয়ালের
- বেঞ্জিন বেঞ্জয়েট

বন বাদাড়ের বিচরণ ভূমি কালা ধলা শিয়ালের
বরণের বিভেদেতে মালিন্যতা ঘটিছে খেয়ালের ।
অকারণে প্রেম-কুঞ্জে ধরিছে ঝাপটার দাবানল ,
চলিছে বেড়ে ক্রমান্বয়ে পুরো বনেতে কোলাহল ।
পথিমধ্যে মিলিছে কিছু রাজহংসের কালা আণ্ডা ,
বিভাজন তরে পণ্ডিত মশাই করিছে মাথা ঠাণ্ডা ।
আপনা ভাগ ঢের লভিতে কায়দা কৌশল আঁটে ,
ভাগের বণ্টন ষোলআনা নিবে বনের জন্তুর ভোটে ।
ভোটের আগেই ধলা শিয়ালে ধরিছে বেজায় আড়ি ,
কালা শিয়ালে রাখিছে আণ্ডা বনস্পতিতে খাড়াখাড়ি ।
ধলা শিয়ালে চায় রাখিতে আণ্ডা গুলি আড়াআড়ি ,
এই নিয়ে বাদাড়েতে হায় চলিতেছে ঢের জারিসারি ।
ধলা শিয়ালে ভাবে উচ্চমান, কষিছে কালারে চড় ,
গণ্ডদেশের বিশাল এই চড়ে আসিছে কালা'র জ্বর ।
এই নিয়ে সবার চক্ষুশূল হলে রায় হলো বিচারে ,
আণ্ডা গুলি দিবে ঝুলি জলার মাঝে চিকন তারে ।
কালা আর ধলা জলার দু'ধারে থাকিবে অপেক্ষায় ,
নিয়তির সমীরে যেদিকে যাবে তারা যেন তা পায় ।
নির্মম পরিহাস আণ্ডাগুলি আজ ঝুলন্ত চিকন তারে ,
কেহ ভাবেনা চিকন তারেতে কিবা তার হতে পারে ।
কেটে গেলে সুতো জলে ভাসিবে, থাকে যদি টিকে ,
কতকাল যাবে পুঁছিতে হেথা, চাহিছে যুগের দিকে ।

আজ অনুরূপে সেই চিকন তারে ঝুলন্ত মোর বঙ্গমাতা ,
চাহিয়া হেরিতেই বিমলিন হই ভরে অশ্রুতে নয়নপাতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026