অধিকার কার স্বাধীনতা যখন আমার
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার স্বাধীনতা কেড়ে নিবার ক্ষমতা এই দুনিয়াতে কার ?
আমি কিলের চোটে জল করবো অঙ্গের সব ক'টা তার হাড় ।।
আমার জীবনের তরে কোন শালজ দেয়নি এক মুঠো ভাত ,
আমার স্বাধীনতা আমি ভোগ করবো আমার পরিজন সাথ ।
এই দেশ আমার ... আমার দাবী আছে চাইবো কিছু জবাব ,
আমি প্রজা তুমি রাজা , আমার তরেই তোমার আবির্ভাব ।
আমি যদি নাই , কিসে হে তোমার রাজার ভাব পরিচয় ?
আঁধার আছে বলেই তো ওই আলো টুকুর দরকার হয় ।
ঠ্যাঙার ভয় দেখাও মোরে , আমি কি হে এতোই কাপুরুষ ?
তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখো তুমি মানুষ নাকি ফানুশ ।
আমি এক অত্যাচারিত প্রজা , তুমি তো হে অত্যাচারী ...,
অনেক দেখেছি হররোজে তুমি পাপের পাল্লা'টা করেছ ভারী ।
তুমি আমি এক মানুষ একই রক্ত বহমান এই ধড়ে ,
তুমি কেন আমায় মারো , কোন শয়তান মাথায় চড়ে ?

দুর্ভাগ্য আমার ... আমি ছাত্র হয়ে শিক্ষকেরে জ্ঞান দেই ,
এমন শিক্ষক জুটেছে আমার,মাথায় গোবর ভিন্ন কিছু নেই ।
শিক্ষক হয়ে ডাক্তারি করে , ব্যারামহীনারে দাওয়ায় পাঠায় ,
প্রজার দায়িত্বে শপথ নিয়ে, নিজের স্বার্থ তরে মাথা খাটায় ।
ধিক্কার দেই , থুথু দেই , তোমার পচা ওই কলিজায় ,
বড়ই নির্লজ্জ তুমি , প্রজার থুথুতে কিবা এসে যায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026