ক্ষুধার রাজ্যে পৃথিবী অন্ধকার
- বেঞ্জিন বেঞ্জয়েট

বাঙলার পতাকা এখন পৃথিবীর নাকি সব'চে বড় পতাকা ,
যদি কেহ তোরা দেখতে চাস বঙ্গের দিকে একবার তাকা ।
এতো বড় পতাকা কি করবো , কোথায় রাখবো ?
ভাত দে হারামজাদা নহিলে কিন্তু পতাকা খাবো ।
উদর এখন ক্ষুধার রাজ্য জ্বলছে অনল পৃথিবী অন্ধকার লাগে ,
এই ক্রান্তি লগণে কার এতো সে পতাকা দেখার সাধ জাগে ?
সে পতাকা দেখে দেখে আমি কি অন্ন কিছু পাবো ?
ভাত দে হারামজাদা নহিলে কিন্তু পতাকা খাবো ।
কর্মস্থল খুঁজে মেলেনা অন্নের তরে কর্মের পথ রাজপথে দেখাও ,
দু'টাকার বিনে আমার দ্বারা শাহবাগ চত্বরে ফাঁসীর দণ্ড লেখাও ।
কারে ফাঁসী দাও কার বিনে আমি পরে কোথা যাবো ?
ভাত দে হারামজাদা নহিলে কিন্তু পতাকা খাবো ।
দুখিনী আমি , সর্বহারা আমি , বেঁচে থাকার রহিছে অধিকার ,
ফাঁসী দিলেই যদি সমস্যা কাটে আমার পেটে কেন হাহাকার ?
আমি কি এই হাহাকার নিয়েই সুখের গীত গাবো ?
ভাত দে হারামজাদা নহিলে কিন্তু পতাকা খাবো ।
বঙ্গমাতার উন্নয়নে নেই কোন উদ্যোগ উদ্দীপনা দেখাও ছলা ,
সব সম্পদ লুট করে খাও , আমারে দেখাও মূলা আর কলা ।
আমি কি ওই মূলা দিয়েই ক্ষুধার রাজ্য পার পাবো ?
ভাত দে হারামজাদা নহিলে কিন্তু পতাকা খাবো ।

ক্ষুধার রাজ্যে পৃথিবী অন্ধকার ...এই মুহূর্তে শুধু ভাতের দরকার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026