বিজয় দিবস ২০১৩
- বেঞ্জিন বেঞ্জয়েট
বিজয় দিবস দু'হাজার তের , অশ্রুতে পাওয়া,
যা কল্পনায় ছিলোনা ততদুরেই হয়েছে যাওয়া ।
পিছে ফেলে পচা অতীত , আজকের এইদিনে,
ভালবাসার আবেশে জড়িয়ে রাখি,ওষ্ঠহাসি বিনে ।
কেমন করে হাসবো মা গো , তোমার বুকে খুন ,
মুখটি তোমার বিমলিন সারা অঙ্গে তোমার ঘুণ ।
কপাল তোমার এতোই পোড়া, পাওনি সৎ'সন্তান ,
যে তোমারে করবে কিছু বুক উজাড় করে দান ।
এলো যারা গুন্ডা শুণ্ডা হায়েনার সহোদর সকল ,
তোমারে উলঙ্গ করে আখের গোছায় ভরাল বগল ।
এক পা রাখে তোমার বুকে আরেক পা ঐ বিদেশে ,
তাদের জীবন ধন্য নাকি... তোমাকে ভালোবেসে ।
বলবেই তো ওই হায়েনা , তুমি যে অতি সরল ,
তোমার সরলতায় ওরা মা খুঁজে নিয়েছে গরল ।
তুমি যদি আর একটু খানি সচেতন চতুর হতে ,
তোমারে কি এমন করে ভাসাতো অথৈ স্রোতে ?
তোমার বুকে আজকে এই ঝরতো না আর খুন ,
তোমার বুকে আজকে আর জ্বলতো না আগুণ ।
তোমার দুখে কষ্টে আছি ... আমরা আমজনতা,
তোমার বুকে রাখল না কেউ মা উদার মানবতা ।
ছাড়বো না আশা আমরা , সামনের নয়া দিনে ,
আলোয় ভরবে মুখটি তোমার, যদিও আজ হীনে ।
এই আশাতে বাসা বাঁধি , আশায় জাগে মন ,
সুদিন আসার অপেক্ষাতে অধীর সর্বক্ষণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।