প্রসঙ্গ বিষাদ সিন্ধু
- বেঞ্জিন বেঞ্জয়েট
যারা ন্যায় অন্যায় জ্ঞানশূন্য তারা আর যাই হোক
দেশের নেতৃত্ব করতে পারেনা ।
যারা হিতাহিত জ্ঞানশূন্য আর যাই হোক
দেশের মাথা হয়ে থাকতে পারেনা ।
যারা সাধারণ জ্ঞানশূন্য আর যাই হোক
দেশ পরিচালনার ভার নিতে পারেনা ।
যাদের মিনিমাম লজ্জাবোধ নাই আর যাই হোক
গুরুভার দায়িত্বে থাকতে পারে না ।
দেশ পরিচালনা করা আর সিন্ধুর জলের হিসেব রাখা একই কথা ,
তাকে সরে যাওয়া উচিৎ যার নাই এমন একটা মাথা ।
দেশ পরিচালনা করা মানে এই নয় যে আমি কোটিপতি
আমার দ্বারাই সম্ভব ...দেশ চালনা করতে লাগে যা জ্যোতি ।
হতে পারো কোটিপতি ... দেশে রক্ত চোষা হওয়া একটা মামলি ব্যাপার
অপরের চোখে ধূলি দিয়ে লুট করা ডিজিটালের একটা প্রযুক্তি অফার ।
দেশ পরিচালনা করতে লাগে মোটা মাথা মোটা জ্ঞান ভারী কথার বক্তা ,
অন্যথায় সাধারণের জুতো আর ঝাড়ু পেটা খেয়ে হতে হবে তক্তা ।
যুদ্ধের ময়দানে কখনো কখনো কুট বুদ্ধির আশ্রয় নিতে হবে ,
তার মানে এই নয় সর্বদাই তোমাকে কুটবুদ্ধির আলোকেই চলতে হবে ।
ইবাদাতে যেমন তোমাকে কঠোর মনোযোগী হতে হয় ,
দেশ পরিচালনাতেও ঘটাতে হবে তোমাকে অনুরূপ সমন্বয় ।
যদি সব কিছুতে তোমার উদাসীনতা থাকে ...
তুমি সরে দাঁড়াও , কোটি জীবন নিয়ে তোমাকে দেয়নি ছেলে খেলার অধিকার ,
তুমি হতে পারো জোঁক , সাধারণের চোখে পড়লে পাবে না কিছুতেই নিস্তার ।
সাধারণ তোমাকে টেনে ছিঁড়ে লবণ লাগায়ে খাবে ...
তুমি সরে দাঁড়াও অন্যথায় তুমি ফেঁসে যাবে ফেঁসে যাবে ফেঁসে যাবে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।