স্বাধীনতার বিয়াল্লিশ সাল
- বেঞ্জিন বেঞ্জয়েট
স্বাধীনতার বিয়াল্লিশ সাল ... আজকের সমকাল চিত্র হাল ,
নেশাগ্রস্ত উম্মাদ মাতাল ... বঙ্গ নাও'য়ের বুকে বিবর্ণ ছেঁড়া পাল ।
স্বাধীনতায় স্বাধীনভাবে সর্বস্ব ত্যাজি ... যেমন খুশি তেমন সাজি ,
বাসন্তী বসনে বৈরাগী সাজি ... চলিছে নিরুদ্দেশে ডুগডুগি বাজি ।
নাহি কোন স্বপ্ন আশা গুণোপেত... নাহি কোন সমঝোতা সমবেত,
ঝরেছে অঝোরে লোনা স্বেদ ... ঘটেছে কান্ত থাকি রক্তের বিচ্ছেদ ।
প্রাণ প্রাণের ঘটেছে নিবারিত... প্রাণের স্বাধীনতা হয়েছে নির্বাসিত ,
নাগেশ্বরের গুল্ম মেরুদণ্ডে ধৃত , অশ্রু স্বেদ আর রক্তের ঘটেছে পৃক্ত ।
শ্যামল প্রকৃতির সাথে রক্ত মিশে , প্রাণের ক্ষোভ হিংস্রতার বিষে ,
ঠেকেছে বঙ্গ নাও ত্রিমোহনায় এসে , ঘিরেছে যম শূন্যতা অবশেষে ।
সভ্যতায় মিশেছে মৈথিল ভাষা ... ধর্মে ঢুকেছে অধর্মের মাসীমাসা ,
ভোজনে ঢুকেছে ফরমালিন রোষা ... ঘিরেছে চতুর্দিকে সব সর্বনাশা ।
মানুষে মানুষে সেজেছে হায়েনা , আপন চেহারা সে দেখেনা আয়না ,
রক্ত পিপাসু রক্তছাড়া খায়'না , শকুনে মরা ছাড়া ভিন্ন তো চায় না ।
শিয়ালে দখল করিছে বঙ্গভূমি ... খাদ্য সেজেছি তাদের 'আমি তুমি' ।
পথঘাটে নামলেই আয়ু যায় কমি, লাশ দখল করে বেওয়ারিশ জমি ।
বঙ্গমার সদর গেটে লাগানো প্রতীকফলা ...সোনার বঙ্গ নামে ঝোলা ,
অন্দরে কাওয়া ওড়ে ফাটায় গলা ... বায়ু'টা দূষণেতে পুরাই ঘোলা ।
সবকিছু সবগুলো যেন শ্মশানবাসী ... সবাই যেন খানদানী সর্বনাশী ,
এক পা রাখিছে বঙ্গে অন্যটা গগণে ভাসি , মুখে বলে বঙ্গমা ...
আমি তোমায় ভালোবাসি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।