ফিরে আসলাম আবার
- বেঞ্জিন বেঞ্জয়েট
আবার আসলাম ফিরে তোমাদের ভিড়ে ,
থাকতে পাড়লাম না আর তোমাদের ছেড়ে ।
বুঝলাম কয়েক'টা দিনে ভালবাসার টান ,
কলিজাটা ছিঁড়ি আমার করিছে খান খান ।
যতই ভুলবার চাহি , চাহেনা ভুলতে মন ,
প্রতিদমে তোমাদের প্রতি বাড়িছে আস্ফালন ।
বুঝলাম অবশেষে ভালবাসা এক অনন্য ,
ভালবাসা ছাড়া যে লাগে সব মহাশূন্য ।
এতো ভালবাসি আমি তোমাদের ওগো বন্ধু ,
মন চাহে প্রেমভারে গড়ি এক মহা সিন্ধু ,
আত্ম তৃপ্তি আহরণ করি সুচি প্রেম দানে ,
কিছুই চাহেনা এ মন আমার তার প্রতিদানে ।
ভালবাসার বিনিময়ে চাহি ভালবাসা ,
ভালবাসা কোন কালে হয়না যেন সর্বনাশা ।
কাছে থেকো জীবনভর ভালবেসো মোরে ,
ভালবাসা তোমাদের দিবো... হৃদয় ভরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।