আমি যখন হৃদয় ভাঙা বিহঙ্গ
- বেঞ্জিন বেঞ্জয়েট

হৃদয়ভাঙা বিহঙ্গ আমি ... চলেছি একিলা ভেসে ,
মনের ময়ূরী জানে না তো সে যাচ্ছে কোন দেশে ।
আপন অধিকার নেই বলে কিছু , নেই কোন দাবী ,
শকুন আসি দখল করিছে ঘর দুয়ার মোর সবই ।
অন্নে শুধু জীবন চলিলে বন্য হয়েই থাকা যে বেশ ,
জীবনের মানে খুঁজতে এতো হতে হতোনা ক্লান্ত শেষ ।
জীবনের মানে অনেক বড় অনেক কিছুই যে থাকে ,
আমসত্ত্ব ভুজিলেও মনেতে চাহিদা আরও কিছু রাখে ।
বস্ত্র পরিধানে লজ্জা যায়না , লজ্জা যেতে লাগে বোধ ,
বোধের তাড়নে মন থেকে পালায় কলুষ বিদ্বেষ ক্রোধ ।
পূজ্যোরি মন পূজাতে সাধে , শকুন সাধে শ্মশানে ,
প্রভুর পরম বান্দা যারা থাকে সদাই প্রভুত্বের সন্ধানে ।
গোঁড়া যারা , নাস্তিক যারা , দেবত্ব রাখেনা মনে ,
দখল ভোজন পঙ্কিলতা ছড়ায় সব খানে সবার সনে ।
শক্তিধনে পরাজিত যারা ক্রন্দিত মন সাথী করে শেষে ,
দিশেহারা মুক্ত বিহঙ্গ সেজে ভেসে বেড়ায় নিরুদ্দেশে ।
খুঁজে পায়না ঠিকানা আপন , খুঁজে পায়না ঘর-দুয়ার ,
বিলীন হয়ে যায় এমনিতেই সব স্বপ্ন সাধনা বধুয়ার ।
আঁখিজল মুছে সাক্ষী রাখে অদৃষ্ট ওই বিধাতার নামে ,
ভেসে দেয় সব ত্যাগের মহিমায় শূন্যে ক্লিষ্টের খামে ।
আমি তারই একজন ... ,
আপন পাওয়া অধিকার দাবী আপনাতেই দিয়েছি বিসর্জন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026