লোভে পরিবর্তিত মন
- বেঞ্জিন বেঞ্জয়েট
মনটা আমার এমন হল কেন বুঝছি না
মানুষ খুন করতেও দ্বিধা বোধ করছে না ...,
অথচ গত কয়েক মাস আগেই সে ছিল বন্ধু
কালের বিবর্তনে অর্থের লোভে গড়ে উঠেছে বিষাদ সিন্ধু ।
জীবনের মূল্যটা কে কতটুকু দিতে পেরেছে ?
নিজের চরকায় যতটুকু সাধ্য তেল ঢেলেছে ।
অন্যের জীবন ভেসে যাক, ফিরে দেখার নেই অবকাশ ,
অথচ অন্যের জীবনের উপর লোভের পসরা বারোমাস ।
কেউ কখনো ভেবে দেখেনি, কিবা করনীয় ,
অপরের বুকে লাথি দিয়ে নিজে হতে চায় বরণীয় ।
এরাই সমাজকে খুবলে খুবলে খেয়েছে যুগান্তর ধরে ,
তায় যে আমরা বঙ্গবাসী ধরাধামে আজও আছি পিছু পড়ে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।