কেউ কথা রাখল না
- বেঞ্জিন বেঞ্জয়েট

কেউ কথা রাখলো না ... ...
সবাই আশা দিয়ে চলে গেলো ... কাছে কেউ আসলো না ।
কেউ ভাল বাসলো না ... ...
সবাই বাসতে চাইল তা ... কথা দিয়ে কেউ রাখলো না ।
কেউ এই হাত ধরলো না ...
সবাই এ হাত ধরতে চাইলো ... কাউকে পাশে পেলাম না ।

থাক, অভিমান করবো না, যাক, তবু সুখে থাক ,
নীরবে সরবে তবু সুখের পায়রা দেখতে পাক ।
কেউ কারো নয় ...সেই জানি জন্ম লগ্ন থেকে ,
জেনেও অবুঝ মন বোঝে না যে রাখি ঢেকে ।

নদীর কর্মই তো সদা বয়ে চলা সাগর মুখে ,
যতই ঘৃণার থুথু পড়ুক তার ওই উদার বুকে ।
ধুয়ে মুছে নোংরা , পবিত্রতা করা তার স্বভাব ,
কেউ তো দেখতে পায়নি তার গহীনের আযাব ।

কুসুমের কর্মই তো সুবাস বিলানো ধরাধামে ,
কে কিনেছে এই নিখিলে সুবাসটা কতটা দামে ?
কে দিয়েছে তার ওই মূল্য বিনিময়ে তা পেয়ে ,
তবু কি কুসুম ছিল কোনোদিন তার পথচেয়ে ?

ঝাড়ুদারের কাজ তো আবর্জনা সাফ করা ,
আবর্জনা ছড়ায় ওই ... ঘৃণা করে যারা ।
অলির কাজটা তো মধু নিয়ে ফুলে মল ছাড়া ,
তবু কেউ কারো তরে হয়নি তো সর্বহারা ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026