আশাবাদী মন
- বেঞ্জিন বেঞ্জয়েট
সময় একদিন বলে দিবে ... যা ছিল অধিকার ,
সবটাই পেয়ে যাবো , থাকবেনা কারো আবদার ।
যদিও আজ চাওয়া পাওয়ার অনেকই রয়েছে ফারাক ,
মৃদু মঙ্গা কেটে গিয়ে ওই আসমান তফাতে দাঁড়াক ।
সময় একদিন বলে দিবে ...কি ছিল জাতির চাওয়া ,
একে একে যখন সবটাই হয়ে যাবে ক্রমে পাওয়া ।
জয় কেতনের উড়ন্ত হিল্লোল মোদেরকে সে নাচাক ,
মৃদু মঙ্গা কেটে গিয়ে ওই আসমান তফাতে দাঁড়াক ।
জয় ভেরী মোদের কূলে কূলে ঠেকুক শনি হোক দূর ,
ঈশানের কোণে শনির পিঠেতে পড়ুক জোরে মুগুর ।
সবার কন্ঠে তানে তান মিলে বেজে উঠুক বিজয়'ডাক ,
মৃদু মঙ্গা কেটে গিয়ে ওই আসমান তফাতে দাঁড়াক ।
লাল সবুজের কেতনখানি পুরো গগণ জুড়ে থাকুক ,
মোদের বিজয়ে বিশ্ববাসী অবাক নয়নে তা দেখুক ।
জয় সাধনার জয়ের কিরীট জয়বঙ্গেতে দেখা পাক ,
মৃদু মঙ্গা কেটে গিয়ে ওই আসমান তফাতে দাঁড়াক ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।