হারায় যখন আপনা বোধ
- বেঞ্জিন বেঞ্জয়েট
চতুর্দিকে আজ ঘোর অন্ধকার ,আলো হেরিবার নাই যে সুযোগ ,
নিজের কর্তৃত্বকে উৎসর্গ করেছি হারায়ে ফেলেছি আপনা বোধ ।
শ্মশানের কোলঘেঁষেই আমার পৈতৃক সম্পত্তি বাড়ীর উঠোন ,
হরহামেশা যেখানে অঙ্কন করি হাজারো অপমৃত্যুর লাল কার্টন ।
যেখানে লাল শোণিতের ধারা ঝরে অহরহ আঁখি যুগল দিয়ে ,
সেখানে অপমৃত্যুর শীৎকার ওঠবেই মুখেমুখে গলিত বর্জ্য নিয়ে ।
মুহূর্তে মুহূর্তে বেড়ে ওঠেছে পেছনে টানা বুনো তপোবন জঙ্গল ,
এক শনি 'তেই জীবন পার ভাগ্য ললাটে হয়নি দেখা শুক্র মঙ্গল ।
বুনো জন্তুর হিংস্র থাবায় থমকে দাঁড়ায় সময় ,
তাদের ওই বিষলালাতে গোটা বিশ্ব দুর্গন্ধময় ।
প্রতিনিঃশ্বাসে শরীরে ঢোকে বিষমাখা দূষিত কালো বায়ু হৃদযন্ত্রে ,
কোণঠাসায় পদপেষণে কলঙ্ক এঁকে দিয়েছে স্বাধীনতার মূল মন্ত্রে ।
গ্রীবায় গ্রীবায় ফোস্কা ওঠে অসহনীয় অত্যাচারী ভোমা কৌশলে ,
স্নান সেরে যায় লৌহিত খুনে আর শীৎকার মাখা দুচোখের জলে ।
মর্মে মর্মে বাজে বেঁচে থাকার সবুজ আর্তনাদ , চায়নি কেহ ফিরে ,
তবু বেঁচে থাকা তবু পৃথিবী দেখা রক্তকণিকা মাখা নয়নের নীরে ।
দানবের কার্য তবু দেখি সোনায় মোড়া থাকে ,
পৃথ্বীতলে তাদের আসন সামনের সারিতে রাখে ।
সীমাবদ্ধতায় আঁকি সময়ের চৌবাচ্চা আর যদি না আসে দিন ,
কি হবে চেয়ে বৈভাষিক কিছু , কি হবে চেয়ে ওই উলঙ্গ স্বাধীন ?
কি হবে আশাবাদী হয়ে ? তার'চে মিটে ফেলি আলো দেখা সাধ ,
স্বাধীনতা নামে ওই দইয়ের পাতিলটা শিকায় ঝুলে ঝুলে থাক ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।