মঙ্গল গ্রহের ভালবাসা
- বেঞ্জিন বেঞ্জয়েট

হিমালয়ের একটা শৃঙ্গের বিনিময়ে
মঙ্গল গ্রহ থেকে ভালবাসা খরিদ করেছিলাম ,
প্রথম প্রথম কি যে ভাল লাগলো ... !
মাথার চুল থেকে আঙুলের নখ পর্যন্ত নজর কাড়া ছিল ।
কাজ করতে চাইলেও কাজ করতে দিতাম না ।
নিজেই রূপচাঁদার তরকারী রান্না করে খাওয়াতাম ।
মাঝে মাঝে শখ করে পাটের শাকভাজিও খাওয়াতাম ।
সুযোগ পেলেই একটা ডিম ভাজি করে দিতাম
যা একেবারেই কোন প্রয়োজন ছিল না ।
বাসন মাজা কাপড় ধোয়া সব নিজেই করতাম ।
তার পড়নের কাপড় জোর করে খুলে নিতাম
ময়লা হওয়ার উছিলা দেখায়ে ।

একদিন দু'দিন এক সপ্তাহ দু'সপ্তাহ ভালোই গেলো ।
এক মাস হতেই মনের ভিতর উদ্ভূত হলো বিরক্ত ।
আর কত করি , আর কত ... এমন কিছু ।
আরও এক সপ্তাহ যেতেই মন থেকে একটা লাল রঙের
রাগ এসে হাজির হল ।
তার দিকে চাইলেই রাগ'টা কাল'চে রঙ ধারণ করে ।
তার দিকে চাইলেই চোখ মুখটাও এমন কালো হয়ে যায়
বলে ভাষায় প্রকাশ করার মতো নয় ।
আরও এক সপ্তাহ যেতে না যেতেই
নিজে নিজেই ভূত সেজে গেলাম , নিজের অজান্তে ।
একা একা ফিস ফিস করতে থাকি আর বলতে থাকি ...
মানুষের একটা কমনসেন্স থাকা উচিৎ ...
আরে আমি খাওয়ালেই কি ? সে খাবে কেন ?
সে কি একবারও বলতে পারেনা ... আমি নিজে খাবো ।
তোমাকে খাওয়াতে হবে না ।
আমি রান্না করে খাওয়ায়লেই কি ... সে খাবে কেন ?
সে কি বলতে পারেনা ... আমি নিজে নিজে রান্না করে খাবো ।
এমন কি আমাকেও রান্না করে খাওয়াবে ।
কিন্তু কেন সে তা বলে না ?
আসলে তার খাচ্ছদ খারাপ সে একটা আস্ত আমড়ার ঢেঁকি ।

একদিন পরিশ্রম একটু বেশী হয়েছিল ...
মন মেজাজ তেমন সুবিধায় ছিল না ।
বাসায় গিয়েই দেখি খাটের উপর বসে পায়ে তেল দিচ্ছে ।
হাতে পায়ে সৌখিনতা , ঠোঁটে গদ্গদা লিপস্টিক মাখা ।
আমাকে দেখেই একটা হাসি দিলো ।
আমার শরীরটা তেলেবেগুনে জ্বলে উঠলো ।
তবুও চুপ ছিলাম । নিজেই ভাত প্লেটে বেড়ে নিলাম ।
এক গ্রাস মুখে না দিতেই চট করে বলল ... আমার'টা কোথায় ?
আচ্ছা থাক দিতে হবে না তবে একটা কাজ করো গো ।
আমি যে রাগে ভূত সেজেছি সেই কবে ... সে তো জানে না ।
আমাকে ডেকে বলছে ... এই ... আমার পা' টা টিপে দাও না গো ।
আমি ভাত খাওয়া ছেড়ে ... দৌড়ে গিয়ে ঝাড়ু আনলাম ।
এমনভাবে শুরু করলাম ... ঝেটিয়ে বিদায় দিলাম ।

শখের ভালবাসা আমার যম হয়েছিল সময়ের ব্যবধানে ।
তাই আপাতত আর এই জীবনে ভালবাসা চাই না ।
যার ব্যবহার আমি জানিনা যারে ধরে রাখার পদ্ধতি অজানা ,
সেখানে ভালবাসা চাওয়াটাই আহমকের কাম, তাই নয় কি ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026