ছবিন্দ
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার ফোনের রিংটোন তখনও বাজছিল সজোরে ,
আমার সব ভেসে যাচ্ছিছিল ...আমি ঘুম-বিভোরে ।
এক জলোচ্ছ্বাসের হাওয়া আমার হৃদপিণ্ডে আঘাত হানে ,
আমি সামলাতে পারছি'না তবু যেন সামলানোর অনুসন্ধানে ।
ফোনটা রিচিভ করেই বলছি তুমি আর সময় পেলেনা ,
আমার যখন সুযোগ সুবিধা তখন আর তুমি এলেনা ।
তুমি এলে এই অসময়ে, আমি যখন পতিত মহাসেন ছোবলে ,
আমার স্থাবর অস্থাবর সমস্থ দৌলত যখন বিধ্বংসের কবলে ।
আমি আর পারছি না , তুমি ফোন রাখো প্লীজ প্রেয়সী ,
সেই থেকে শুরু হল তোমার সরে দাঁড়ানোর গড়িমসি ।
তুমি জানিয়ে দিলে তোমার জীবনের দাম সু-উচ্চ মর্গে রাখবে ,
এতে সময়ের বারোটা বেজে গেলে পিছে ফিরে আমাকে ডাকবে ।
জবাবটা সূক্ষ্ম দিতে পারিনি আমি যে ছিলাম দিশেহারা ,
সে সময় আসতে আসতে তুমি দেখবে আমি সর্বহারা ।
তুমি শর্টকাটে বলে দিলে ... তাহলে তোমার পথ ধরে তুমি চলো ,
আমি থাকলাম আমার পথে তাহলে এই আজ সমাধান হলো ।
আরও যেন কি বললে ... ও হ্যাঁ মনে পড়েছে আভি ,
ফোন নাম্বারটা ডিলিট করিও মনে রেখো না কাভি ।
সব কথা শেষ ... আমি বেড থেকে ঝাঁপ দিয়ে উঠলাম ত্বরা ,
শরীরে চিমটি কেটে দেখলাম আমি কি বাস্তবে নাকি স্বপ্নে মরা ।
নাহ আমি জলজ্যান্ত সশরীরে সজ্ঞানে বেশ আছি ,
কোথা কি হলো কেমনে কিছুই বুঝতেছিনা আজি ।
সেই থেকে আমি আজও নিদ্রাহীন ...আঁখিনীচে কালিমার বেড়া ,
সেই থেকে আমার জীবন পুরোটাই বিপন্নতায় বিষণ্ণতায় ঘেরা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026