আমি কোন অপরাধ করিনি
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি কারো সাথে কোন অপরাধ করিনি
............ তবু এই নিশি আমার কাল হয়ে দাঁড়ালো ...,
আমার জীবনের যেটুকু ছিল আলোর ছাউনি
............একে একে রশ্মিগুলো কোথায় যেন হারালো ।

সপ্তদর্শীর আলো নিয়ে বুক ছিল ভরা
............ যে আলোর পরশে আমার অন্তর মুগ্ধময় ...,
অদৃশ্য হতে নামলো হৃদয়ে বিরহীখরা
............ আদ্রতার সবটুকু শুষে রুক্ষ করলো হৃদয় ।

যে বিষণ্ণতা লেপ্টে দিলো চোখেমুখে আমার
............... সুখের রথ ভেসে চলিছে গগণের সীমানায় ,
রাঙা নয়নের নিচে গাঢ় কালিমার সমাহার
............এই মনুষ্যত্বভরা জীবনে কেমনে বলো মানায় ?

ওই নিয়তির কাছে আমার জীবনের অন্তিম দাবী
............ বিনা অপরাধে যে সাজা দিলো মোরে আজি ,
এক নৈরাজ্যতা সৃজনে হিংস্রতার কারসাজী
............আমি এর বদলা নিতে চাই জীবন রাখি বাজি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026