ভুগি প্রেম জ্বালায়
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার কথা তার একটুও গায়ে সয় না ,
কথা বললেই রাগে সাজে যেন হায়েনা ।
তার কথা শুনলেই আমার চোখে আসে জল ,
তর কথা শুনলেই ভাসি কষ্টের সাগর অতল ।
এমন কি বলেছিলেম জাস্ট দু'টি বাণী ,
এতেই সে ঝরায় মোর দু'নয়নের পানি ।
এই কষ্ট পাওয়ার নামই কি সুচি ভালবাসা ?
নাকি বেদনায় অশ্রু ঝরার উছিলা সর্বনাশা ?
এক কথা বললেই রেগে মেগে চোটেতে,
বিষাক্ত সর্প সেজে ছোবল মারে ঠোঁটেতে ।
বীভৎসের বাণী ছড়ায় মুখের উপর নির্দ্বিধায় ,
প্রেম বিরহে মরছি যে আমি, আমারই তো দায় ।
সে তো ছোবল মারবেই, সে তো ভালবাসেনি,
কাছেতে ডাকলেই কি? সেতো কাছে আসেনি ।
আমি ভালবাসলেই কি, তার তো যায় আসেনা ,
আমার নয়ন ভাসলেই কি, তার তো ভাসেনা ।

আমি কি ধরার পাঁঠা তবে কেন ঘুরি তার পিছে ?
অকারণে ঘুরে পিছে মরি কেন বিধুর বিষে বিষে ?
আমার কি নেই মিনিমাম লজ্জাবোধ ?
তবে কেন নিতে পারিনা প্রতিশোধ ?
আমি কেন অর্জন করতে পারিনা আমার ক্রেডিট?
কেন আমি যেচে নিই বেদনা অশ্রু আর ডেবিট ?
বিবেকের কাছে সব প্রশ্ন দিলাম ছুঁড়ে ,
সত্য মিথ্যে যাচাই করুক পৃথিবী ঘুরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026